গান্টার স্কেল দিয়ে মৌজা নকশা বা জমির ম্যাপ থেকে সরাসরি জমির পরিমাণ ও দূরত্ব মাপা যায়। সার্ভে টুলস বিডি-তে পাবেন পিতলের (Brass) তৈরি টেকসই ৩ ইঞ্চি ও ৬ ইঞ্চি গান্টার স্কেল এবং নকশার দাগ দেখে মাপার সুবিধাযুক্ত প্লাস্টিক ট্রান্সপারেন্ট গান্টার স্কেল। ছোট প্লট বা সূক্ষ্ম অংশের জন্য ৩ ইঞ্চি এবং বড় নকশা ও দীর্ঘ সীমানার জন্য ৬ ইঞ্চি স্কেল বেশি উপযোগী। আমিন, সার্ভেয়ার, ভূমি অফিস ও জরিপ শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি।